বর্ধমান-কাটোয়া লোকালের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য এড়াল বড় বিপদ - 24 Ghanta Bangla News
Home

বর্ধমান-কাটোয়া লোকালের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য এড়াল বড় বিপদ

Spread the love


কাটোয়া: বর্ধমান-কাটোয়া লোকাল কাটোয়া স্টেশনে ঢুকতেই নজরে এল ভয়াবহ দৃশ্য। ট্রেনের একটি কামরা থেকে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও আগুন লাগার সময় কামরায় কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে যাত্রা শুরু করে লোকাল ট্রেনটি। রাত প্রায় ১০টা নাগাদ সেটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করতেই ভেন্ডর কামরায় আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কামরার ভিতরে থাকা কাঠের আসনগুলিও আগুনের গ্রাসে চলে যায়।

ঘটনার খবর পেয়েই দ্রুত স্টেশনে পৌঁছন রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে কামরাটিতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও কাটোয়া স্টেশনে একটি ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় সম্পূর্ণ পুড়ে যায় কামরাটি। কয়েক মাসের ব্যবধানে একই স্টেশনে ফের এমন ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিলিগুড়িতে অবৈধ গো হত্যার প্রতিবাদ করতে গিয়ে মুসলিমদের হাতে আক্রান্ত হিন্দু সংগঠনের কর্মীরা

দিঘার জগন্নাথ মন্দির থেকে বাদ ‘ধাম’! শুভেন্দুকে ধন্যবাদ দিয়ে মমতাকে তোপ ওড়িশার মুখ্যমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *