বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়েই খুন যুবক, টাকা নিয়ে বিবাদের জের? - 24 Ghanta Bangla News
Home

বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়েই খুন যুবক, টাকা নিয়ে বিবাদের জের?

Spread the love

বুধবার সন্ধ্যায় দুই বন্ধু শামিম মোল্লা ও রাকিবুল মোল্লা বাড়িতে এসে ডাকতেই তাঁদের সঙ্গে বেরিয়ে যান জিন আলি। অভিযোগ, তোফা ও মাদপুর এলাকার কাছে ধারালো অস্ত্র নিয়ে তাঁকে কোপায় দু’জন। রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরে খুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *