দিঘাতেও এ বার চিড়িয়াখানা, কী কী জীবজন্তু থাকবে? পাশে গড়ে উঠবে সর্প উদ্যানও, খুশির হাওয়া পর্যটক মহলে - 24 Ghanta Bangla News
Home

দিঘাতেও এ বার চিড়িয়াখানা, কী কী জীবজন্তু থাকবে? পাশে গড়ে উঠবে সর্প উদ্যানও, খুশির হাওয়া পর্যটক মহলে

Spread the love

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দিঘায় আগেও একটি সর্প উদ্যান ছিল। কিন্তু সেটি বন্ধ হয়ে যায়। তা আবার চালু করার জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। প্রশাসনিক সূত্রে দাবি, হাতি, হরিণ, জলহস্তির মতো প্রাণী রাখার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। লেপার্ডও রাখা যায় কি না, তা-ও ভাবা হচ্ছে। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাননি। তাঁদের শুধু একটা বক্তব্য, সবটা নিয়ে একেবারে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে।

প্রশাসনিক আধিকারিককেরা চাইছেন, দিঘা যাতে এখন আর শুধুমাত্র সমুদ্র দর্শনের ঠিকানা না নয়। বিগত সরকারের আমলে জগন্নাথ মন্দির হয়েছিল। এ বার চিড়িয়াখানা তৈরি করে পর্যটনের মানচিত্রে দিঘাকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হোটেল ব্যবসায়ী, দোকানদার, হকার থেকে শুরু করে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা নির্ভর করে দিঘার পর্যটনের উপর। ফলে দিঘার পরিকাঠামোগত উন্নয়ন শুধু পর্যটকদের সুবিধা বাড়াবে না, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *