চুরিতে বাধা পেয়েই রংপুরে শিক্ষক পরিবারকে খুন?
এই সময়, ঢাকা: চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়াতেই মাস তিনেক আগে রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও পরিবারের তিন জনকে খুন করা হয়েছে বলে তদন্ত রিপোর্টে দাবি করল বাংলাদেশ পুলিশ। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া চার্জশিটে বলা হয়েছে, গণপতির বাড়িতে বিপুল সোনার গয়না ও টাকা থাকার খবর পেয়েই চুরি করতে গিয়েছিল সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামের দুই অভিযুক্ত।