HIV প্রতিরোধে বড় সাফল্য, ভারতীয় সংস্থার হাত ধরে আফ্রিকায় পৌঁছল মারণরোগের টিকা
Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria-র তরফে জানানো হয়েছে, আফ্রিকায় এই বিপুল সংখ্যক ইঞ্জেকশন পৌঁছতে পারা ‘বড় সাফল্য’। সংস্থার হিসেব অনুযায়ী, সাব-সাহারান আফ্রিকার মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই HIV আক্রান্ত। কেবল মাত্র সাউথ আফ্রিকাতেই অন্তত ৮০ লক্ষ মানুষ HIV-তে ভুগছেন। WHO-এর তথ্য অনুযায়ী, গত বছর গোটা বিশ্বে HIV আক্রান্ত হয়ে ৫,৭০,০০০ মানুষের মৃত্যু হয়েছে।