২৬/১১-র চক্রী রানাকে পরিবারের সঙ্গে ফোনের অনুমতি
সদ্যজাত নাতনিকে দেখতে আমেরিকায় থাকা পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার অনুমতি পেল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানা। দিল্লির বিশেষ এনআইএ আদালত এই নির্দেশ দিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি তিহাড় জেল থেকে ১০ মিনিট করে কথা বলতে পারবে সে। জেল সুপারের উপস্থিতিতে পুরো কথোপকথন রেকর্ড করা হবে।