সুন্দরবন থেকে উল্টোডাঙা হয়ে সোজা বারাসত, রইল নতুন বাস পরিষেবার সময়সূচি ও ভাড়া
বাসের সময়সূচি ও ভাড়া
জানা গিয়েছে, ন্যাজাট থেকে বাস ছাড়বে সকাল ৭টা ও বিকেল ৩টেয়। অন্য দিকে, বারাসত থেকে ন্যাজাটের বাস ছাড়বে সকাল ৭টা ৩০ ও বিকেল ৩টেয়।
ধামাখালি থেকে বাস ছাড়বে বিকেল ৩টা ও ৪টা ৩০ মিনিটে। বারাসত থেকে ধামাখালির বাস ছাড়বে সকাল ৭টা ও ১১টায়।
ন্যাজাট থেকে বারাসত ভাড়া ৭৩ টাকা এবং ধামাখালি থেকে ৭০ টাকা। তবে সরকারি নরম অনুযায়ী, রাজ্যের মহিলাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। তবে সঙ্গে রাখতে হবে যে কোনও সরকারি পরিচয়পত্র।