বামেদের কিসান মোর্চার সভায় তুলকালাম-মারধর, অভিযুক্ত বিজেপি
বামেদের অভিযোগ:
অমল হালদারের অভিযোগ, ‘পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে সভা করছিলাম। কিন্তু বিজেপির লোকজন মঞ্চে উঠে চেয়ার ছুড়ে মারে। লাঠি দিয়ে আঘাতও করেছে। এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন। সভাস্থলের চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়েছে।’ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। কৃষকদের দুরবস্থার জন্য মিটিং হচ্ছিল, সেখানে হামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।