একটি ফোনেই রাতারাতি ৫১৭ কিমি পাড়ি, প্রাণ বাঁচাতে বর্ধমান থেকে ভুবনেশ্বর ছুটলেন ৫ যুবক
প্রত্যুষ চক্রবর্তী, আউশগ্রাম
রবিবার দুপুরে ফোন এল রক্তের খোঁজে। যেমনটা আকছারই পান বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ফোনের ও পার থেকে কাতর আর্তি, ‘রোগী ভর্তি ভুবনেশ্বর এইমস হাসপাতালে। খুবই ক্রিটিক্যাল। যেতে পারবেন?’ জানালেন, দু’দিন অন্তর পাঁচ-ছ’ইউনিট রক্তজাত উপাদান (প্লেটলেট) লাগছে ডোনার মারফত।