আবারও পদ্মের আক্রমণের নিশানায় সিপিএম তথা বামেরা। - 24 Ghanta Bangla News
Home

আবারও পদ্মের আক্রমণের নিশানায় সিপিএম তথা বামেরা।

Spread the love

১৯৭৭–এ জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে ব্যাপক ভূমি সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছিল। জমিদার, জোতদারদের হাতে থাকা সিলিং বহির্ভূত জমি ভূমিহীন কৃষক, ভাগচাষিদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের সেই ‘অপারেশন বর্গা’ নিয়ে শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘সম্পূর্ণ অসত্য কথা বলেছেন। এটা ঠিকই রাজা, জমিদারের সিলিং বহির্ভূত জমি বামফ্রন্ট সরকারের উদ্যোগে আইনি পথে কৃষক, ভাগচাষি, খেতমজুর, দিনমজুর––এক কথায়, গরিব মানুষরা পেয়েছেন। সেখানে কারও ধর্ম, জাত, বর্ণ বিবেচনা করা হয়নি। বোঝা গেল, ওঁর (মুখ্যমন্ত্রী) দরদ সেই রাজা, জমিদারদের প্রতি, গরিব প্রজাদের প্রতি নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *