School Biometric Attendance: স্কুলে শিক্ষকের সঙ্গে পড়ুয়াদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু হচ্ছে? | Biometric Attendance in West Bengal Schools from January 2: Teachers and Students to Use Face Recognition
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
কলকাতা: আগামী বছর থেকেই রাজ্যজুড়ে স্কুলগুলিতে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। শুধু শিক্ষক বা শিক্ষাকর্মী নয়, ছাত্রছাত্রীদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা। আগেই এই উদ্যোগের কথা জানিয়েছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এবার দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২ জানুয়ারি বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে।
দীপক বর্মণ জানিয়েছেন, ডিসেম্বর থেকেই চালু হচ্ছে পাইলট প্রজেক্ট। স্কুলে স্কুলে বসতে চলেছে ফেস রেকগনিশন সিস্টেম। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। শিক্ষকদের বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। এই পদ্ধতিতে ৪ লক্ষ শিক্ষককে দিতে হবে হাজিরা। এদিকে, ছাত্রছাত্রীদের জন্যও চালু হচ্ছে এআই বেসড হাজিরা পদ্ধতি। রাজ্যের ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়ার জন্য চালু হচ্ছে এই পদ্ধতি।
বিস্তারিত আসছে…