Netflix Pakistani Series: পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া সতর্কবার্তা কেন্দ্রের, ভারতে সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ মনে করাল মন্ত্রক | information and broadcasting ministry warns netflix pakistani series - 24 Ghanta Bangla News
Home

Netflix Pakistani Series: পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া সতর্কবার্তা কেন্দ্রের, ভারতে সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ মনে করাল মন্ত্রক | information and broadcasting ministry warns netflix pakistani series

Spread the love

নেটফ্লিক্সে প্রথমবার কোনও পাকিস্তানি সিরিজ়ের মুক্তির আগেই হস্তক্ষেপ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতে যেন পাকিস্তানের তৈরি কোনও ছবি বা সিরিজ় প্রদর্শিত না হয়, তা নিশ্চিত করতে নেটফ্লিক্সকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ সিরিজটি আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতে এই সিরিজ়ের মুক্তি ঘিরে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ে। এরপরই ২০২৫ সালের ৮ মে— অর্থাৎ পহলগাঁও হামলার পর জারি হওয়া সরকারি নির্দেশিকা মেনে চলার কথা নেটফ্লিক্সকে স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় ভারতের সব ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে নির্মিত ছবি বা সিরিজের সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছিল।

নেটফ্লিক্সে ফওয়াদ খানের নতুন সিরিজ় আসার খবরে আগেই চর্চা শুরু হয়েছিল; ভারতে ফওয়াদ ও মাহিরা দু’জনেরই পরিচিতি ও অনুরাগী রয়েছে। তবে সিরিজ়টির প্রথম ঝলক সামনে আসার পরই ভারতে এটি নিষিদ্ধ করার দাবি তোলে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠিও পাঠিয়েছিল তারা। এবার সরাসরি কেন্দ্রের পক্ষ থেকে সতর্কবার্তা পেল নেটফ্লিক্স ইন্ডিয়া।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তখন জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তুলে নির্দেশিকা জারি করে কেন্দ্র, যেখানে দুই দেশের শিল্পীদের যৌথ কাজের ওপর নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছিল।

মন্ত্রক সূত্রে আরও খবর, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স নিজেই সরকারকে জানিয়েছিল যে ভারতের দর্শকদের জন্য পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ রাখা হয়নি। সাম্প্রতিক বার্তায় সেই অঙ্গীকারের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত প্রেমের কাহিনি ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’-তে ফওয়াদ ও মাহিরার পাশাপাশি সনম সইদ ও হানিয়া আমিরসহ একাধিক শিল্পী অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *