Mimi Chakraborty Marriage: জল্পনায় ইতি, আজ সন্ধ্যায় আইনি বিয়ে মিমি-সিদ্ধার্থর, কীভাবে হল দু'জনের আলাপ জানেন? | mimi siddharth legal marriage how they met love story - 24 Ghanta Bangla News
Home

Mimi Chakraborty Marriage: জল্পনায় ইতি, আজ সন্ধ্যায় আইনি বিয়ে মিমি-সিদ্ধার্থর, কীভাবে হল দু’জনের আলাপ জানেন? | mimi siddharth legal marriage how they met love story

Spread the love

টলিপাড়ায় বিয়ের সানাই। যে বিয়ের কথা আমরা বলছি, তা নিয়ে চর্চা চলছে গত তিন মাস ধরে। নায়িকা মিমি চক্রবর্তীর বিয়ে। কিন্তু নায়িকার পরিবারের তরফ থেকে এতদিন সবকিছুই রাখা ছিল আড়ালে। আজকে থেকে আস্তে আস্তে এই বিয়ের পরত খুলবে। ২৬ নভেম্বর আইনি বিয়ের সারছেন মিমি চক্রবর্তী, খবর এমনই। কলকাতা শহরে মিমির দুটো বাড়ি রয়েছে। দুটো বাড়ি মিলিয়েই চলছে বিয়ের অনুষ্ঠান। যা খবর, কসবায় তার বাড়িতে আইনি বিয়ে সারবেন মিমি।

২৬ নভেম্বর সকালবেলা মিমির বাড়িতেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বিয়ের একেবারে প্রথম অনুষ্ঠানে সাদা, লাল পাড় শাড়ি পরেছিলেন নায়িকা। সঙ্গে মুকুটে সেজেছিলেন বলে খবর। তাঁর বিয়ের বৃদ্ধির অনুষ্ঠান ছিল। আইনি বিয়ে হচ্ছে সন্ধেবেলা। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত।

কাকে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? এই নিয়ে এতদিন জল্পনার শেষ ছিল না। সেই খবর সূত্র মারফত সকলের সামনে চলেও এসেছিল। এবার তাতে সিলমোহর পড়ার পালা। মার্চেন্ট নেভি অফিসার সিদ্ধার্থ দত্তর সঙ্গেই বিয়ে হচ্ছে মিমি চক্রবর্তীর। অনেকেরই প্রশ্ন, তাহলে কি অ্যারেঞ্জ ম্যারেজ করছেন মিমি? একেবারেই না। চুটিয়ে প্রেম করেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

মিমির কীভাবে সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয়, কোথায় আলাপ হয়, তারপরে কীভাবে প্রেম শুরু হয়, এসব নিয়ে অনেক জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর হল মিমির এক প্রিয় বান্ধবীর আত্মীয় হচ্ছেন সিদ্ধার্থ। সেই সূত্রেই আলাপ এবং তারপরে ক্রমশ বন্ধুত্ব তৈরি হয়। একটা সময়ে বন্ধুত্ব বদলে যায় প্রেমে। আর শেষ পর্যন্ত তাঁরা একে অন্যকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেন। ২৬ নভেম্বর একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ‍্যমে আইনি বিয়ে হচ্ছে মিমির। সেখানে আশীর্বাদ পর্ব থাকছে এবং তারপরে স্বাক্ষর করার মাধ্যমে আইনি বিয়ে হবে। উপস্থিত থাকছেন পরিবারের লোকজনরা। মিমির কিছু প্রিয় বন্ধু থাকছেন। অভিষেক রায়, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায় উপস্থিত থাকবেন বলে খবর। শীতের শুরুতে এদিন বিয়ে বাড়ির মেনু একেবারে বাঙালি।

এর পরে কী হতে চলেছে? তাই নিয়ে অনেক কৌতূহল রয়েছে। মিমি চক্রবর্তী বিয়ে করছেন কালিম্পংয়ে। উত্তরবঙ্গের মেয়ে নিজের শিকড়ে ফিরে যাচ্ছেন জীবনের নতুন ধাপ শুরু করার জন্য। যা খবর, ২ ডিসেম্বর মিমি এবং সিদ্ধার্থ দুজনেই শহর ছাড়বেন। ৩ ডিসেম্বর থেকে আস্তে আস্তে কালিম্পংয়ে জমে উঠবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের মধ্যে বেশ কয়েকটি পর্ব থাকছে। কী কী থাকবে সেখানে নজর রাখতে হবে। তবে এখনও পর্যন্ত যা খবর, ৫ ডিসেম্বর তারিখ বিয়ের অনুষ্ঠানটি হতে চলেছে। তারপরে শহরে ফিরবেন মিমি চক্রবর্তী। এই শহরে মিমির ঘনিষ্ঠ মানুষ যাঁরা, তাদের জন্য ১১ ডিসেম্বর রিসেপশনের আয়োজন করা হয়েছে বলে খবর। এবং তার নেমন্তন্ন টলিপাড়ার অনেকের কাছেই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলেও খবর। বিয়ের দিন সাদা এবং সোনালি শাড়িতে সেজেছিলেন মিমি এবং পরিবারের সকলে সেজেছিলেন লাল পোশাকে। তবে আইনি বিয়ের দিন মিমি আর সিদ্ধার্থের কোনও ছবি সামনে আসেনি। তাঁদের ছবি বিয়ের দিনই একেবারে দেখতে পাওয়া যাবে, তেমনটাই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *