Hooghly: ৯ বছর আগের ফুটবলার মৃত্যুর ফাইল খুলল, গ্রেফতার পিন্টু | Footballers death before 9 years ago tmc councillors arrested - 24 Ghanta Bangla News
Home

Hooghly: ৯ বছর আগের ফুটবলার মৃত্যুর ফাইল খুলল, গ্রেফতার পিন্টু | Footballers death before 9 years ago tmc councillors arrested

Spread the love

Hooghly: ৯ বছর আগের ফুটবলার মৃত্যুর ফাইল খুলল, গ্রেফতার পিন্টু

মৃত রাজার মাImage Credit: TV9 Bangla

হুগলি: ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ গিয়েছিলেন অসহায় মা-বাবা। তারপরই বেকসুর খালাস পাওয়া প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে হেফাজতে নিল পুলিশ। পুনরায় খুলল শ্রীরামপুরের ফুটবলারের রহস্যমৃত্যুর ফাইল।

৯ বছর আগে কী ঘটেছিল

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শ্রীরামপুর মালগুদামের কাছে রেললাইন থেকে উদ্ধার হয়েছিল পোর্ট ট্রাস্টের গোলরক্ষক স্নেহাশিস দাশগুপ্ত ওরফে রাজার মৃতদেহ। দুর্গাপুজোর নবমীর রাতে পাড়ার দুই যুবক রিন্টু ও পাপানের সঙ্গে মারামারি হয় রাজার। পাপান সম্পর্কে তৃণমূল কাউন্সিলর পিন্টুর খুড়তুতো শ্যালক।

অভিযোগ, মারপিটের খবর পেয়ে পিন্টু কয়েকজনকে নিয়ে গিয়ে রাজাকে মারধোর করেন। গভীর রাতে রাজাকে এক বন্ধুর বাড়িতে অচৈতন্য অবস্থায় শুইয়ে দিয়ে আসা হয় বলেও অভিযোগ। পরের দিন রাজার দেহ পাওয়া যায় রেললাইনে।

এই ঘটনায় শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগের বিরুদ্ধে অভিযোগ ওঠে রাজাকে হত্যার। মারধরে মৃত্যু হলে তাকে রেল লাইনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন রাজার মা ও বাবা। পিন্টুকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। কিন্তু ২০২১ সালের ৩ মার্চ পিন্টু নাগ বেকসুর খালাস পান।

ছেলের হত্যার বিচার পাননি, তাই রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে বিচার প্রার্থনা করেন রাজার মা রিঙ্কু দেবী ও বাবা দোলন দাশগুপ্ত। এরপই বুধবার রাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগকে গ্রেফতার করে পুলিশ। আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

রাজার মা বাবা বলেন, “আমাদের হুমকি দেওয়া হতো ভয়ে কিছু বলতে পারিনি। তখন ওদের রাজত্ব ছিল। এখন আশা করছি ছেলের মৃত্যুর বিচার পাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *