Hooghly News: নিজের জীবনে এমন ঘটনা ঘটবে হয়ত কল্পনা করেননি, ফুল-মিষ্টি কিনে বাড়িতে ঢুকে 'থ' হয়ে গেলেন জ্যোতিষী | Thief Stolen everything from Astrologer house in Hooghly - 24 Ghanta Bangla News
Home

Hooghly News: নিজের জীবনে এমন ঘটনা ঘটবে হয়ত কল্পনা করেননি, ফুল-মিষ্টি কিনে বাড়িতে ঢুকে ‘থ’ হয়ে গেলেন জ্যোতিষী | Thief Stolen everything from Astrologer house in Hooghly

Spread the love

Hooghly News: নিজের জীবনে এমন ঘটনা ঘটবে হয়ত কল্পনা করেননি, ফুল-মিষ্টি কিনে বাড়িতে ঢুকে 'থ' হয়ে গেলেন জ্যোতিষী

হুগলিত বড় ঘটনাImage Credit: Tv9 Bangla

হুগলি: তিনি পেশায় জ্যোতিষী। এলাকায় বেশ নাম ডাক রয়েছে তাঁর। গণনা করে মানুষের ভূত-ভবিষ্যৎ সব বলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর সঙ্গে যে এমন ঘটনা ঘটে যাবে হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। স্রেফ বাজার থেকে ফেরত আসার পর বদলে গেল পরিস্থিতি। মুহূর্তে নিঃস্ব হয়ে গেলেন তিনি।

হুগলি ত্রিবেনী ঘাটের কাছে বাড়ি জ্যোতিষী জয়দেব বৈরাগীর। বাড়িতেই চেম্বার করেন তিনি। অসুস্থ মাকে বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে বুধবার রাত আটটা নাগাদ স্ত্রী টুম্পা ও ছেলে পবিত্রকে নিয়ে ত্রিবেণী বাজারে ফুল মিষ্টি কিনতে গিয়েছিলেন জয়দেব বৈরাগী। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা,ঘরের আলমারি ভাঙা জিনিস পত্র ছড়ানো। আলমারিতে থাকা প্রায় ত্রিশ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতায় জ্যোতিষীর স্ত্রী ঘন ঘন জ্ঞান হারাতে থাকেন। তাঁকে প্রাথমিক শুশ্রূষা করেন প্রতিবেশিরা।

জয়দেব বাবু বলেন, “বাড়িতে মা অসুস্থ। বিছানায় শয্যাশায়ী। স্ত্রী ছেলেকে নিয়ে সন্ধার পর বাজারে গিয়েছিলাম। ছেলে একটু আগে বাড়িতে ফিরে আসে। আমরা পাশেই মিষ্টি কিনছিলাম। ছেলে প্রথম দেখে বাড়ির দরজার তালা ভাঙা। তারপর আমরা এসে দেখি ঘরের আলমারি ভাঙা। আশেপাশে এত ঘর বাড়ি রয়েছে, তারপরেও এই ঘটনা। পুলিশ আমার সব জিনিস উদ্ধার করে দিক।”

স্থানীয় সূত্রে খবর, এলাকায় গত কয়েক দিনে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মৌমিতা রজক বলেন, “এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।এই জ্যোতিষীর বাড়িতে যে চুরি হয়েছে সেই জিনিস উদ্ধার করে দিক।” মগরা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে জ্যোতিষীর বাড়িতে যায়। তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *