সিরাজের বাদ পড়ার নেপথ্যে বৈষম্য নাকি অন্দরের রাজনীতি? মুখ খুললেন BCCI কর্তা
সিরাজকে নিয়ে বিতর্কের জবাব দিলেন রাজীব শুক্লা
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, সিরাজ না খেলার কারণেই যে টেস্ট ড্র হয়েছে, এমনটা নয়। তাঁর মতে, কোনও ক্রিকেটারকে এ ধরনের বিতর্কে জড়ানো উচিত নয়। সিরাজকে বাদ দেওয়ার নেপথ্যে ধর্মীয় বা রাজনৈতিক বিতর্ক জুড়ে দেওয়ার বিরোধিতা করলেন তিনি। শুক্লার কথায়, ‘সিরাজকে ঘিরে এমন মন্তব্যও কাম্য নয়। ও ভারতীয় দলে রয়েছে। জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়াই একজন ক্রিকেটারের কাছে বড় সাফল্য।’
প্রথম একাদশে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ ও অধিনায়কেরই ভাবা উচিত বলে মনে করেন BCCI সহ-সভাপতি। তাঁর বক্তব্য, পিচের পরিস্থিতি-সহ একাধিক বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘কাউকে বিতর্ক বা বিবাদের মধ্যে টেনে আনা উচিত নয়। প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভাবে কোচ ও অধিনায়কের উপর ছেড়ে দেওয়া উচিত। বিষয়টিকে অযথা বড় করে দেখার কোনও প্রয়োজন নেই।’