বালিঘাট স্টেশনের নীচে বুলডোজ়ার চালিয়ে উচ্ছেদ, ভাঙা পড়ল একাধিক বাড়ি ও দোকান - 24 Ghanta Bangla News
Home

বালিঘাট স্টেশনের নীচে বুলডোজ়ার চালিয়ে উচ্ছেদ, ভাঙা পড়ল একাধিক বাড়ি ও দোকান

Spread the love

১১৬ নম্বর জাতীয় সড়কের অ্যাপ্রোচ ব্রিজ দীর্ঘদিন ধরেই জীর্ণ। সেটির সংস্কার ও নির্মাণকাজের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেখানে বিকল্প রাস্তা তৈরির উদ্যোগ নিল প্রশাসন। সেই কারণেই বালিঘাট স্টেশনের নীচে চলল বুলডোজ়ার। ২০-২৫টি বাড়ি ও দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। বুধবার PWD এবং রেলের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

কেন এই উচ্ছেদ?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১১৬ নম্বর জাতীয় সড়কের অ্যাপ্রোচ ব্রিজের অবস্থা অত্যন্ত বেহাল। ব্রিজের কাজ চলাকালীন যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। সেই রাস্তা দিয়েই জাতীয় সড়কের বাস, লরি-সহ সব ভারী যানবাহন চলাচল করবে। বিকল্প রাস্তা তৈরি হলে ওই পথ ধরে গাড়ি জাতীয় সড়কে উঠতে পারবে। সেই কারণেই বালিঘাট স্টেশনের নীচে রাস্তার পাশে থাকা জমিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

পুনর্বাসনের দাবি:

এই উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, রাস্তা তৈরিতে তাঁদের কোনও আপত্তি নেই, কারণ উন্নয়নমূলক কাজের গুরুত্ব তাঁরা বুঝতে পারছেন। কিন্তু এর ফলে তাঁরা ঘরবাড়ি ও ব্যবসার জায়গা হারিয়েছেন, রুজি-রোজগার নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। অন্যত্র থাকার এবং ব্যবসা চালানোর উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *