ধুতি-পাঞ্জাবি-শাড়িতেই সমাবর্তন? আজ বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে
সেখানেই আগামী বছরের ২৪ জানুয়ারিতে সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পোশাক নিয়ে আলোচনার ইঙ্গিত মিলেছে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আচার্য, উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং সেনেট সদস্যদের জন্য পৃথক পৃথক রঙের গাউন রয়েছে। সঙ্গে থাকে তুলনায় বেশ কিছুটা লম্বা উত্তরীয়। যদিও ছাত্রছাত্রী ও গবেষকদের ক্ষেত্রে গাউন পরার চল নেই। তা হলে ভারতীয় পোশাক হিসেবে ছাত্রছাত্রীদের কি ধুতি-পাঞ্জাবি বা শাড়ি পরতে হবে?