ডার্বির আগে বড় ধাক্কার আশঙ্কা, রামিরেজকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার রাতে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের ম্যাচে এসেছে তাদের প্রথম…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার রাতে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের ম্যাচে এসেছে তাদের প্রথম জয়। শুধুমাত্র তাদের নয়, বলতে গেলে ভারতীয় ক্লাব হিসেবে প্রথম জয়। পূর্বে এই টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট সহ এফসি গোয়ার মত ফুটবল ক্লাব। তবে জয় পাওয়া কিংবা পয়েন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি আগে কারুর পক্ষেই। এবার নয়া দিশা দেখাল ইস্টবেঙ্গল।
বলাবাহুল্য, গত সেপ্টেম্বরে এই দলের বিরুদ্ধেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড। সেই অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে ও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই শিবিরকে। তারপর বেশ কয়েক ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল লাল-হলুদের। তবে মঙ্গলবার আল হুসেইনকে পরাজিত করার ফলে ফের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা থাকল লাল-হলুদের। এক্ষেত্রে অন্তিম ম্যাচে লাল-হলুদকে যেমন জিততে হবে, ঠিক তেমন ভাবেই পয়েন্ট নষ্ট করতে হবে নিকটবর্তী আল সিব দলকে।
এসবের মাঝেই সকলকে চিন্তায় রাখছে লাল-হলুদের তারকা ফুটবলার দানি রামিরেজের চোট সমস্যা। বলাবাহুল্য, আল হুসেইন ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট সমস্যার দরুন তাকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন কোচ। পরিবর্তে মাঠে এসেছিলেন পিভি বিষ্ণু। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দানি রামিরেজ প্রসঙ্গে হাবাস বলেন, ‘ দানি রামিরেজকে দেখে খুব একটা স্বচ্ছন্দের মনে হচ্ছে না। তবে সমস্যা নেই। একজন বাইরে থাকলে অপর কেউ থাকবে।’ আগামী ২৯শে নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি। তার আগে দানির চোট কিছুটা হলেও চাপ বাড়াবে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.