আলু খেতে বাড়িতে ঢুকে বিপাকে পড়ল হনুমান। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আগর গ্রামের ঘটনা। বাড়ির লোকজনের চিৎকারে ভয় পেয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করতেই গ্রিলে আটকে যায় তার পা। দীর্ঘ চেষ্টার পরে হনুমানটিকে উদ্ধার করা সম্ভব হয়। শেষ পর্যন্ত মুক্ত হয়ে পালিয়ে যায় সে।