Kolkata Municipal Corporation: কলকাতা পৌরসভার ইতিহাসে প্রথম! স্থান পেল বীর সাভারকরের ছবি | For the first time in the history of kolkata municipal corporation a portrait of vinayak damodar savarkar has been placed in the councilors club - 24 Ghanta Bangla News
Home

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরসভার ইতিহাসে প্রথম! স্থান পেল বীর সাভারকরের ছবি | For the first time in the history of kolkata municipal corporation a portrait of vinayak damodar savarkar has been placed in the councilors club

Spread the love

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরসভার ইতিহাসে প্রথম! স্থান পেল বীর সাভারকরের ছবি

বিনায়ক দামোদর সাভারকারের ছবিImage Credit: Tv9 Bangla

কলকাতা: বদলেছে সরকার। আর সরকার বদলে যেতেই অনেক কিছুর পরিবর্তন হচ্ছে এ রাজ্যে। সেই পরিবর্তনের মধ্যেই এবার নয়া সংযোজন যা কলকাতা পৌরনিগমের (Calcutta Municipal Corporation) ইতিহাসে প্রথম। কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি।

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পৌরনিগমের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কাউন্সিলর ক্লাবে স্থান পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। সাভারকর ছাড়াও কাউন্সিলর ক্লাবে স্থান পেয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেল, ডঃ ভীমরাও আম্বেদকর এবং মহারানা প্রতাপ সিংহের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি।

এর আগে কলকাতা পৌরনিগমে সাভারকরের কোনও ছবি ছিল না। এই প্রথম তাঁর ছবি পুরসভার কাউন্সিলর ক্লাবে লাগানো হল। উল্লেখযোগ্য বিষয়, সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডঃ বি আর আম্বেদকরের ছবির পাশেই জায়গা পেয়েছে সাভারকরের ছবি।এর আগে কাউন্সিলর ক্লাবে মূলত কলকাতা পুরসভার প্রয়াত কাউন্সিলরদের ছবি রাখা ছিল। তাঁদের মধ্যে রয়েছেন অজিত কুমার পাঁজা, রথীন দাস শর্মা, মিহির কুমার সাহা, অশোক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন কাউন্সিলর। নতুন করে বিশিষ্ট মনীষীদের ছবি সংযোজনের পাশাপাশি আগের প্রয়াত কাউন্সিলরদের ছবিগুলিও একইভাবে সাজিয়ে রাখা হয়েছে।

কলকাতা পৌরনিগমে দীর্ঘ ইতিহাসে প্রথমবার সাভারকরের ছবি স্থান পাওয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা ও বিতর্ক। পৌরনিগমের কাউন্সিলর ক্লাবে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবির তালিকায় সাভারকরের এই সংযোজন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিধায়ক সজল ঘোষ বলেন, “বামপন্থীরা বলছে কলকাতা কলঙ্কিত হল। তাহলে লেনিন সরণি তুলে দিন। বলছে সাভারকারের সঙ্গে কলকাতার সম্পর্ক কী? তাহলে লেনিনের সঙ্গে ভারতের সম্পর্ক কী? মাও সে দংয়ের ভারতের সম্পর্ক কী? চাউমিন সবাই চেনে হো-চি-মিনকে কেউ চেনে না। ভারতের স্বাধীনতার জন্য যিনি জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়ে গেলেন তাঁর সম্বন্ধে এই সব কথা, ধিক্কার জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *