Gmail-এ Automatic Reply চালু করবেন কী ভাবে? রইল সহজ পদ্ধতি - 24 Ghanta Bangla News
Home

Gmail-এ Automatic Reply চালু করবেন কী ভাবে? রইল সহজ পদ্ধতি

Spread the love

কম্পিউটার থেকে কী ভাবে চালু করবেন?

প্রথমে কম্পিউটারে Gmail খুলুন। ডান দিকের উপরে থাকা Settings বা সেটিংস আইকনে ক্লিক করে ‘See all settings’ অপশনে যান। এরপর ‘General’ ট্যাব খুলে নীচের দিকে ‘Vacation responder’ বিভাগটি খুঁজে নিন। সেখানে ‘Vacation responder on’ নির্বাচন করুন।

তারিখ ও মেসেজ লিখুন

এ বার ছুটি শুরুর এবং শেষের তারিখ লিখুন। Subject-এর জায়গায় ইমেলের বিষয় এবং Message-এর ঘরে আপনার অনুপস্থিতির কথা লিখুন। চাইলে শুধু নিজের Contacts-এ থাকা ব্যক্তিদেরই এই স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর বিকল্প বেছে নিতে পারেন। সব শেষে নীচে গিয়ে ‘Save Changes’-এ ক্লিক করুন।

অ্যান্ড্রয়েড ফোনে চালু করার নিয়ম

Gmail অ্যাপ খুলে উপরের বাঁ দিকে Menu-তে ট্যাপ করুন। এরপর Settings থেকে নিজের ইমেল অ্যাকাউন্ট বেছে নিন। ‘Vacation responder’ অপশনে গিয়ে সেটি On করুন। ছুটির তারিখ, Subject এবং Message লিখে ‘Done’ ট্যাপ করলেই কাজ শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *