Bus Fare Hike | বাস ভাড়া বাড়লে কতটা চাপে পড়বেন নিত্যযাত্রীরা? শুনে নিন…
রাজ্যে বাড়তে পারে বেসরকারি বাসের ভাড়া! ভাড়া বৃদ্ধির পক্ষে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বাস মালিকদের তরফে ভাড়া বাড়ানোর আবেদন জানানো হয়েছে। পেট্রোল, ডিজেল ও চালকদের খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধির প্রয়োজন বলে মত পরিবহণ মন্ত্রীর। বাসে উঠলেই ন্যূনতম ১৮ টাকা ভাড়ার প্রস্তাবও বিবেচনাধীন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সঠিক ও ন্যায্য বাস ভাড়া ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। বাসের ভাড়া বাড়লে কতটা প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের উপর? কী বলছেন নিত্যযাত্রীরা? দেখুন এই সময়ের প্রতিবেদন।