হাসপাতালে হকার প্রবেশে নিষেধাজ্ঞা - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে হকার প্রবেশে নিষেধাজ্ঞা

Spread the love

হাসপাতাল চত্বরে হকার ও বিক্রেতাদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা স্বাস্থ্য ভবনের। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের সুরক্ষা, গোপনীয়তা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ বজায় রাখতে সোমবার কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহার জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, হাসপাতাল চত্বরের ইন্ডোর ও আউটডোর বিভাগ-সহ রোগী পরিষেবা সংক্রান্ত অন্যান্য এলাকায় হকার, বিক্রেতা ও দোকানদারদের অনুমোদনহীন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *