সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’, মন্ত্রিসভায় প্রস্তাব পেশ, বার্তা মুখ্যমন্ত্রীর
প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন জ্যোতি বসু, কিরণশঙ্কর রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, হেমন্ত বসু, সুশীলকুমার বন্দ্যোপাধ্যায়, খগেন দাশগুপ্ত–সহ ৫৮ জন সদস্য। সে দিন ঠিক কী আলোচনা হয়েছিল, কী ভাষণ দিয়েছিলেন সে সময়কার দেশবরেণ্য নেতারা— সেই প্রামাণ্য দলিল বছর কয়েক আগে বিধানসভার লাইব্রেরি থেকে তোলা হলেও সেটা আর ফেরত আসেনি বলে সূত্রের খবর। কয়েক বছর আগে কেন্দ্রের বিজেপি সরকার যখন ২০ জুনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে ঘোষণা করে, তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময়ে বিধানসভায় আলোচনার মাধ্যমে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তৎকালীন তৃণমূল সরকার।