পরমব্রতর শুটিংয়ের জন্য বন্ধ মহিষাদল রাজবাড়ি - 24 Ghanta Bangla News
Home

পরমব্রতর শুটিংয়ের জন্য বন্ধ মহিষাদল রাজবাড়ি

Spread the love

ছবির শুটিংয়ের জন্য বুধবার বন্ধ থাকবে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। টলিউড অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ছবির শুটিং করতে সেখানে যাবেন। আপাতত যা খবর, বুধবার একদিনের জন্য বন্ধ থাকবে মহিষাদল রাজবাড়ি ও সংগ্রহশালা। পূর্ব মেদিনীপুরের এই ঐতিহাসিক রাজবাড়িতে প্রতিদিন বহু পর্যটক ভিড় জমান। ইতিমধ্যেই পরমব্রতর শুটিং ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। মহিষাদল রাজ পরিবারের তরফে জানানো হয়েছে, শুটিংয়ের প্রস্তুতির জন্যই এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকে ফের পর্যটকদের জন্য স্বাভাবিক ভাবে রাজবাড়ি খোলা থাকবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *