Sheikh Hasina | ২ বছর পরে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা?
২ বছরেরও বেশি সময় ধরে দেশছাড়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টিকিট শেখ হাসিনার নামে কাটা হয়েছে। এই খবর সামনে আসতেই বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সত্যিই কি ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরবেন আওয়ামি লিগের নেত্রী? নজর রাখুন Ei Samay-এর প্রতিবেদনে।