convocation-পশ্চিমি গাউন বাদ, সমাবর্তন এ বার ভারতীয় পোশাকেই
এর পিছনে রয়েছে লম্বা ইতিহাস। মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপক, পড়ুয়া এবং গবেষকরা ধর্মীয় প্রতিষ্ঠানের পোশাকের আদলে লম্বা গাউন পরতেন। সেই ঐতিহ্য থেকেই সমাবর্তনের পোশাকের প্রচলন। সেই সময়ে শীতের হাত থেকে বাঁচতে মূলত এমন লম্বা পোশাকের রীতি ছিল। গাউনের রং, নকশা ও হুডের রং দেখে অনেক সময় বোঝা যেত, কে কোন বিশ্ববিদ্যালয়ের, কোন বিষয়ে এবং কোন স্তরের ডিগ্রি পেয়েছেন। এই পোশাক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক মর্যাদার প্রতীক ছিল। মর্টারবোর্ড ক্যাপের চৌকো আকৃতি মধ্যযুগের পণ্ডিতদের ব্যবহৃত বই রাখার তাক বা লেখার বোর্ডের আকৃতি থেকে এসেছে বলে প্রচলিত ব্যাখ্যা রয়েছে। ব্রিটিশ ভারতেও সমাবর্তনে সেই প্রথা চালু হয়।