নজরুলের কারাজীবন নিয়ে বইপ্রকাশ - 24 Ghanta Bangla News
Home

নজরুলের কারাজীবন নিয়ে বইপ্রকাশ

Spread the love

কলকাতা প্রেস ক্লাবে সোমবার দুপুর তিনটে নাগাদ প্রকাশিত হলো ‘কারাগারে কবি’। কাজী নজরুল ইসলামের কারাগার জীবন নিয়ে বইটি প্রকাশ করেছে পারুল প্রকাশনী। বইয়ের সংকলন ও সম্পাদনা করেছেন সাংবাদিক মেহবুব কাদের চৌধুরী। তিনি আনন্দবাজার পত্রিকায় কর্মরত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, নজরুল গবেষক জিয়াদ আলি-সহ প্রয়াত কবির দুই নাতনি। বইটিতে নজরুলের কারাগার জীবনের নানা কাহিনি তুলে ধরা হয়েছে। নজরুল কী ভাবে গ্রেপ্তার হয়েছিলেন, জেলে কী ভাবে জীবন কাটিয়েছেন, কী ভাবে মুক্তি পান — এ সব কিছুই জানা যাবে বইটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *