দুমকায় গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জখম ৯ পুলিশকর্মী - 24 Ghanta Bangla News
Home

দুমকায় গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জখম ৯ পুলিশকর্মী

Spread the love

খবর পেয়ে সন্ধেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। HPGCL-এর কর্মীদের উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন গ্রামবাসীদের একাংশ, এমনই অভিযোগ। এমনকী লাঠি নিয়ে পুলিশের উপরে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনার ৯ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য দুমকা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশকর্মী আনন্দ মুর্মু, চার্লস মুর্মু, ফুল কুমার যাদব, বিনোদ দাস, পুনম দেবী, মুন্নর কুমার, শিবজি যাদব, অনিল দাস এবং অমরনাথ কুমার জখম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *