Winter Update: আর ঝড়-বৃষ্টি নয়, এবার অন্য খবর দিল হাওয়া অফিস | Winter in Bengal: Kolkata Temperature May Drop to 18°C as Cold Spell Returns
ডিসেম্বর মাস পড়তে বাকি মোটামুটি এক সপ্তাহ। কিন্তু, প্রশ্ন এখন যে শীত কবে পড়বে? ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। হালকা রোদের দেখাও মিলেছে। তবে, নভেম্বরের মাঝামাঝি সময়ে যে ভোরের দিকে শীতের আমেজ দেখা গিয়েছিল, তা কিন্তু কার্যত উধাও বলা যেতে পারে। বৃষ্টির দিনগুলিতেও যেভাবে পারদ পতন হয়েছিল, তাতে অনেকেই হয়তো ভেবেছিলেন কনকনে শীতের আর বেশি দেরি নেই। কিন্তু, রবিবার থেকে শীতের আমেজ সেভাবে নেই বললেই চলে।