suvendu Adikari -বাংলায় ৬ মাসে মা হয়েছে ৬০ হাজার নাবালিকা
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, টিন-এজ প্রেগন্যান্সি শুধুমাত্র মাতৃত্বের প্রশ্ন নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে বাল্যবিবাহ, স্কুলছুট হওয়া, অপুষ্টি ও দারিদ্র্য এবং কিছু ক্ষেত্রে নারীপাচার চক্রও। কম বয়সে গর্ভধারণে মায়ের রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, প্রসবজনিত জটিলতা, অপরিণত শিশুর জন্ম এবং কম ওজনের নবজাতক জন্মানোর ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়।