KMC: দমদমের বাসিন্দা বাড়ির মিউটেশন করাতে চেয়েছিলেন.. KMC-র আধিকারিকের কাছে যে অভিজ্ঞতা হল তাঁর | Kolkata Municipal Corporation Inspector Among Two Arrested by ACB in Bribery Case - 24 Ghanta Bangla News
Home

KMC: দমদমের বাসিন্দা বাড়ির মিউটেশন করাতে চেয়েছিলেন.. KMC-র আধিকারিকের কাছে যে অভিজ্ঞতা হল তাঁর | Kolkata Municipal Corporation Inspector Among Two Arrested by ACB in Bribery Case

Spread the love

KMC: দমদমের বাসিন্দা বাড়ির মিউটেশন করাতে চেয়েছিলেন.. KMC-র আধিকারিকের কাছে যে অভিজ্ঞতা হল তাঁর

ঘুষ নেওয়ার অভিযোগImage Credit: TV9 Bangla

কলকাতা: ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর-সহ দু’জনকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)। সোমবার, ২৩ নভেম্বর এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, ডানলপের দমদম বীরপাড়ার এক বাসিন্দা ওই ইনস্পেক্টরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগপত্রে জানানো হয়, কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি বাড়ির মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে অ্যাসেসমেন্ট সেলের ওই ইনস্পেক্টর ৪,৫০০ টাকা ঘুষ দাবি করেন। সরাসরি টাকা না নিয়ে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই অর্থ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ।

এই অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। সোমবার অভিযানের সময় অভিযোগকারীর কাছ থেকে ৪,৫০০ টাকা ঘুষ নেওয়ার মুহূর্তে হাতেনাতে ধরা পড়েন ওই মধ্যস্থতাকারী। এরপরই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের অভিযুক্ত ইনস্পেক্টরকেও আটক করে ACB।

জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে পুরসভার আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *