Bigg Boss Bangla: জীতুর সৃজলার প্রতি প্রেম আসল না নকল? বিগ বসের ঘর থেকে বেরিয়েই মুখ খুললেন রণিতা | Bigg Boss Bangla: Evicted Wild Card Raneeta Dash Reacts to Jeetu Srijla and Rajveer Nandini's Romance - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: জীতুর সৃজলার প্রতি প্রেম আসল না নকল? বিগ বসের ঘর থেকে বেরিয়েই মুখ খুললেন রণিতা | Bigg Boss Bangla: Evicted Wild Card Raneeta Dash Reacts to Jeetu Srijla and Rajveer Nandini’s Romance

Spread the love

Bigg Boss Bangla: জীতুর সৃজলার প্রতি প্রেম আসল না নকল? বিগ বসের ঘর থেকে বেরিয়েই মুখ খুললেন রণিতা

কী বলেছেন রণিতা?

বিগ বসের (Bigg Boss) ঘরে এখন শুধুই প্রেমের চর্চা! একদিকে জীতু আর সৃজলার (Jeetu-Srijla) সম্পর্ক, অন্যদিকে রাজবীর আর নন্দিনীর (Rajveer-Nandini) প্রেম নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কিন্তু ঘরের ভেতরের এই সম্পর্কগুলো কি সত্যি, নাকি সবটাই খেলার জন্য? বিগ বসের ঘর থেকে বাদ পড়ে বাইরে আসতেই এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রণিতা দাস (Raneeta Dash)। পুজোর আগে আগেই ওয়াইল্ড কার্ড হয়ে বিগ বসের ঘরে পা রেখেছিলেন রণিতা। তবে সফর শেষ করে বাইরে পা রাখতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। সরাসরি উঠে এল ঘরের চর্চিত জুটিদের প্রসঙ্গ।

রাজবীর-নন্দিনীর প্রেম কি টিকবে?

নন্দিনী আগেই ঘর থেকে বাদ পড়ে গিয়েছেন। তবু ঘরের ভেতরে রাজবীর আর বাইরে নন্দিনী, দু’জনেই দাবি করছেন, তাঁরা এখনও প্রেমের সম্পর্কেই আছেন। এই নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেলেন রণিতা। সরাসরি কারও নাম না নিয়েই তিনি জানান, ঘরের এই ‘প্রেমগুলো’ সত্যি না মিথ্যে, তা তিনি নিজেও এখনও বুঝে উঠতে পারেননি। তবে আগামী ৬ তারিখ শো শেষ হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। মজা করে রণিতা বলেন, “৬ তারিখের পর যদি ‘জয় মা’ বলে সম্পর্কগুলো টিকে যায়, তবে তো খুব ভালো! আর না টিকলে সবাই নিজেই বুঝে যাবে।”

জীতু-সৃজলাকে নিয়ে কী বললেন?

অন্যদিকে, জীতু আর সৃজলার সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। আকাশ-বাতাস সাক্ষী রেখে, কখনও চিঠি লিখে, আবার কখনও সরাসরি সৃজলাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন জীতু। সৃজলা একবার ‘না’ বললেও, দু’জনের বন্ধুত্ব কিন্তু বেশ গভীর। এই জুটিকে নিয়ে রণিতার সোজা কথা, তিনি ওঁদের মধ্যে একটা ভালো বন্ধুত্বই দেখেছেন। তিনি শুনেছেন যে, জীতু এগিয়ে এলেও সৃজলা সেই প্রস্তাবে রাজি হননি। রবিবার পর্যন্ত এটুকুই তাঁর জানা।

জীতু-সৃজলা হোক বা রাজবীর-নন্দিনী— কারও প্রেম নিয়েই এখনই কোনও পাকা কথা বলতে রাজি নন রণিতা। তাঁর কথায়, “এক্ষুণি কিছু বলছি না। ৬ তারিখের পর নতুন বছরেও যদি এই সম্পর্কগুলো টিকে থাকে, তবেই সবাই বুঝে যাবে কোনটা আসল আর কোনটা নয়।”

বিগ বসের খেলা যত শেষের দিকে এগোচ্ছে, ঘরের ভেতরের সম্পর্কগুলো নিয়ে দর্শকদের উৎসাহ ততই বাড়ছে। রণিতার এই সোজাসাপ্টা মন্তব্য সেই জল্পনা যে আরও কিছুটা উসকে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *