মেকী হিন্দু! সৌরভ-পিঙ্কির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন | Illegal House Demolished in Hili Over Fake Identity and Land Encroachment Allegations - 24 Ghanta Bangla News
Home

মেকী হিন্দু! সৌরভ-পিঙ্কির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন | Illegal House Demolished in Hili Over Fake Identity and Land Encroachment Allegations

Spread the love

মেকী হিন্দু! সৌরভ-পিঙ্কির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

বুলডোজার চলল Image Credit: TV9 Bangla

বালুরঘাট: হিন্দু পরিচয়ে জমি জবরদখল বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বাংলাদেশে নাম আব্দুল রশিদ। এপারে বদলে নাম সৌরভ দাস। ওপারে যাঁর নাম আখতার জাহান,  তিনি এপারে পিঙ্কি দাস। ঘাপটি মেরে এতদিন পশ্চিমবঙ্গে ছিলেন তাঁরা। সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুরের হিলিতে চাঞ্চল্যকর অভিযোগ। এতদিনে প্রকাশ্যে এসেছে সেই তথ্য। এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি।

বাংলাদেশ থেক অবৈধ ভাবে ভারতে এসে হিন্দু নামে সরকারি জমি দখল করে বসবাসের অভিযোগ। ঘটনায় আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের টিনের বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের হিলিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সরকারি জমি দখলমুক্ত করা হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক কৌতূহলী মানুষের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে ধৃত পাঁচ বাংলাদেশীকে তপনের শেল্টার হোমে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার একটি ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে পরদিন পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি থানার পুলিশ। তদন্তে উঠে আসে, ওই পাঁচজন মুসলিম বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে প্রবেশ করে সরকারি জমি দখল করে সেখানে বসবাস করছিলেন বলে অভিযোগ। এরপর তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। পাশাপাশি দখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে প্রশাসন।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার দুপুরে পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে টিনের বাড়িগুলি ভেঙে ফেলা হয়। প্রায় এক ঘণ্টার অভিযানে সরকারি জমি দখলমুক্ত করা হয়। বাড়ি ভাঙার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল।

দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “ওই এলাকায় আগে একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে ভয়ঙ্কর তথ্য উঠে আসে। সৌরভ PWD-র জায়গার ওপর ঘরদোকান করে বিভিন্ন রকমের ব্যবসা করত। তাঁর বাড়িতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখা যায়। তাঁদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ছিল। সৌরভ আদৌ হিন্দু নয়, মুসলিম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *