বেঁকে বসল পাত্রপক্ষ, ছেলের বাড়ির সামনে বিক্ষোভ, ঢিল
কন্যাপক্ষের এক আত্মীয় বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘বুধবার দিয়ে রয়েছে। আর শুক্রবার রাতে ছেলের বাড়ি থেকে ফোন করে জানানো হয়, মেয়ের অন্যত্র প্রেমের সম্পর্ক রয়েছে, তাই এই বিয়ে সম্ভব নয়। এই অভিযোগ একেবারেই ঠিক নয়। ওরা পরিকল্পনা করে এই মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে।’ তাঁর অভিযোগ, বিয়েতে গয়না এবং আসবাবপত্র দেওয়ার কথা ছিল। ওরা আসবাবের পরিবর্তে নগদ টাকা চেয়েছিল। সেটা দেওয়া সম্ভব নয় জানানোর পরেই এই গল্প বানিয়ে এখন বিয়েতে রাজি হচ্ছে না। আত্মীয়ের দাবি, ইতিমধ্যেই সোনার চেন দিয়ে ছেলের আশীর্বাদ হয়েছে।