কেন সব্জির বদলে আলু খাওয়ার পরামর্শ দিলেন Dilip Ghosh?
টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন চাষের জমি। জমে থাকা জলে নষ্ট হচ্ছে ফসল, যার জেরে উদ্বেগে কৃষকরা। এই পরিস্থিতিতে আগামী দিনে বাজারে সবজির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই সাধারণ মানুষকে সব্জির বদলে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।