Riju on Sovandeb: 'সাধু বেশে চোর', ঋজু বলতেই পাল্টা শোভনের উত্তর, 'আমি কোনও দিন পদের মোহ করিনি' | Sovandeb chattopadhyay give reaction on Riju dutta - 24 Ghanta Bangla News
Home

Riju on Sovandeb: ‘সাধু বেশে চোর’, ঋজু বলতেই পাল্টা শোভনের উত্তর, ‘আমি কোনও দিন পদের মোহ করিনি’ | Sovandeb chattopadhyay give reaction on Riju dutta

Spread the love

Riju on Sovandeb: 'সাধু বেশে চোর', ঋজু বলতেই পাল্টা শোভনের উত্তর, 'আমি কোনও দিন পদের মোহ করিনি'

শোভেন দেব চট্টোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chatterjee) ডাকাত বলে দাবি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। একই সঙ্গে সাধুবেশে চোর বলেও দাবি করা হয়েছিল। এই নিয়ে এবার মুখ খুললেন শোভনদেব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) ধর্তব্যের মধ্যেই রাখলেন না তিনি। তদন্তকেও স্বাগত জানালেন।

শোভনদেব বলেন, “সুস্থ নাকি অসুস্থ অবস্থায় বলেছে আমার সন্দেহ আছে। আমার ৬৬ বছরের রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে একটা কথাও কেও বলতে পারেনি। আমি কোনও দিন পদের মোহ করিনি।” গতকাল ঋজু বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন। সিইএসসিতে ইউনিয়নে থাকাকালীন কিভাবে প্রভাব খাটাতেন সে ব্যাপারেও একাধিক অভিযোগ তুলেছিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত। বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২০২৫ সালে শোভনদেবের নামে অভিযোগ পৌঁছেছিল। উনি একাধিক সংস্থার ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলেন। ওঁর আর ওঁর ছেলের অত্যাচারের জন্য অভিযোগ হয়। উনি কোনও দিন CESC-তে বায়োমেট্রিক বসাতে দেননি। সাধুর বেশে এই ডাকাত আর কোনওদিন মুখ দেখাতে পারবেন না কাউকে।”

এর উত্তর দিতে গিয়ে বলেছেন, “আমি আমার জামাকাপড় পরেই থাকি। সাধুবেশে থাকি না। তাই যে কোনও তদন্তকে স্বাগত জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *