ভারতে বিনামূল্যেই দেখা যাবে ইউরোপের ক্লাব ফুটবল, কী ভাবে? জানুন বিস্তারিত - 24 Ghanta Bangla News
Home

ভারতে বিনামূল্যেই দেখা যাবে ইউরোপের ক্লাব ফুটবল, কী ভাবে? জানুন বিস্তারিত

Spread the love

পেরেজ বলেন, ‘২০২৭ মরশুম থেকে উয়েফার ক্লাব প্রতিযোগিতার সেরা ম্যাচগুলি ভারতে বিনামূল্যে দেখা যাবে। শুধু তাই নয়, যে কোনও সম্প্রচারমাধ্যমের বদলে এমন একটি অনলাইন পরিষেবার সাহায্যে ম্যাচ দেখানো হবে, যার সৌজন্যে ক্লাবগুলি সরাসরি নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’ এই উদ্যোগের ফলে ইউরোপের ক্লাব ফুটবল দেখার জন্য ভারতীয় দর্শকদের আর টাকা দিয়ে সম্প্রচার পরিষেবার সাবস্ক্রিপশন নিতে হবে না। তবে কোন কোন ম্যাচ বিনামূল্যে দেখা যাবে, তা এখনও জানানো হয়নি।

সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে চাইছে ক্লাবগুলি

শুধু বিনামূল্যে ম্যাচ দেখানোই এই নতুন ব্যবস্থার লক্ষ্য নয়। এর মাধ্যমে ক্লাবগুলি নিজেদের সমর্থকদের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করতে পারবে। থাকবে বিশেষ ভিডিয়ো, ব্যক্তিগত বার্তা এবং সদস্যপদ নেওয়ার সুযোগও। বিষয়টি বোঝাতে মুম্বইয়ের ১৫ বছরের এক রিয়াল মাদ্রিদ সমর্থকের উদাহরণ দিয়েছেন পেরেজ়। তাঁর দাবি, ওই কিশোর এখন পাইরেটেড ওয়েবসাইটের মাধ্যমে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখে। অনেক সময় ছবির মানও খুব খারাপ থাকে।

পেরেজ় বলেন, ‘মুম্বইয়ের ১৫ বছরের এক কিশোরের কথা ভাবুন, যে এখন যে ভাবে পারছে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছে। অনেক সময় বেআইনি ওয়েবসাইটের সাহায্য নিতে হচ্ছে তাকে। ছবির মানও খুব খারাপ। নতুন ব্যবস্থায় সে বিনামূল্যে, সম্পূর্ণ বৈধ উপায়ে এবং সেরা মানের ছবি-সহ ম্যাচ দেখতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *