‘বিহারে একসময়ে দুর্নীতি বা কেলেঙ্কারি…’, নীতীশ সেতুর উদ্বোধন করে বিরোধীদের কটাক্ষ মোদীর
এ দিন বিহারের বৈশালী জেলায় মোট ১৫,৬০০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ১৪,৪৫০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় সড়কের সম্প্রসারণ, নতুন রাস্তা এবং গঙ্গার উপর সেতু নির্মাণ, বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট এবং বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর উন্নয়ন, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের প্রকল্প, আইআইটি পাটনার রিসার্চ পার্ক, হস্টেল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক প্রকল্প।