নাম্বুদিরিপাদ থেকে প্রশান্ত ভূষণ: কোর্ট–অবমাননায় হয়েছে সাজা
এই প্রসঙ্গে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অতীত নির্দেশও তুলে ধরছেন অনেকে। আইনজ্ঞদের ব্যাখ্যা, গণতন্ত্রে সমালোচনার অধিকার থাকলেও, বিচারব্যবস্থার মর্যাদা ও নিরপেক্ষতাকে কালিমালিপ্ত করলে যে, কোনও পদমর্যাদাই রক্ষাকবচ হতে পারে না— গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বিচারবিভাগের একাধিক রায়ে তা স্পষ্ট। ১৯৭০ থেকে ২০২৬ পর্যন্ত বিভিন্ন মামলায় আদালত বুঝিয়ে দিয়েছে, কেরালার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী নাম্বুদিরিপাদ, প্রাক্তন বিধায়ক জয়ারাজন, হাইকোর্টের প্রয়াত বিচারপতি সিএস কারনান, প্রবীণ বিচারবিভাগীয় আধিকারিক বরদাকান্ত মিশ্র এবং ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’র প্রাক্তন চেয়ারম্যান ভিসি মিশ্র — কেউই আইনের ঊর্ধ্বে নন এবং প্রত্যেকেই আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সামগ্রিক ভাবে বিচারব্যবস্থাকে ‘দুর্নীতিগ্রস্ত’, ‘পক্ষপাতদুষ্ট’ বা ‘স্বৈরাচারী’ বলার জন্য সাভুক্কু শঙ্কর, প্রশান্ত ভূষণদের বক্তব্য কিংবা প্রধান বিচারপতির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা ডিসি সাক্সেনা, এসকে সুন্দরমদের মন্তব্যকেও আদালতের মর্যাদাহানি হিসেবে গণ্য হয়েছে।