‘টাকা না দিলেই কেস’, মাদক-পকসো মামলার ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ হিলির ASI-এর বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

‘টাকা না দিলেই কেস’, মাদক-পকসো মামলার ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ হিলির ASI-এর বিরুদ্ধে

Spread the love

চোরাকারবার কার্যত বন্ধ। তাই পকেট ভরতে এখন নাকি সাধারণ মানুষকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তোলাবাজি করা হচ্ছে! দক্ষিণ দিনাজপুরের হিলি থানার এএসআই-এর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের দ্বারস্থও হয়েছেন স্থানীয় টোটোচালক এবং জলবিক্রেতা নয়ন দেবনাথ।

নয়নের অভিযোগ, নেশার সামগ্রী পাচারের অভিযোগে তাঁকে একবার থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চার হাজার টাকার বিনিময়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়। তার পর থেকেই তাঁর ও তাঁর পরিবার ওই পুলিশ অফিসার চাপ দিতে শুরু করেন বলে অভিযোগ। নয়নের দাবি, ফেনসিডিল পাচার ও পকসো মামলায় তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করা হয়। খানিক ভয় পেয়ে তিনি ৬ হাজার টাকা অনলাইনে পাঠিয়েছেন বলেও দাবি অভিযোগকারীর। ফেসবুক লাইভে এসে নয়ন জানান, তিনি হিলি থানার মহিষনোটা গ্রামের বাসিন্দা। অত্যাচার বন্ধ না হলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *