জাপানে হরিণের হামলায় হাসপাতালে ৫১ পর্যটক, আক্রান্তদের ৭০ শতাংশ বিদেশি, ভারতীয়রাও কি রয়েছেন তালিকায়?
আহত পর্যটকের সংখ্যা বাড়ার পিছনে দু’টি কারণ দেখছে স্থানীয় প্রশাসন। একদিকে নারা পার্কে পর্যটকের সংখ্যা বেড়েছে, অন্যদিকে হরিণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুলাইয়ে হরিণ সংরক্ষণ সংস্থার গণনায় পার্কে ১,৬৮৭টি হরিণ পাওয়া যায়। গত কয়েক বছরে সাধারণত এই সংখ্যা ১,৩০০ থেকে ১,৪০০-এর মধ্যে ছিল। ফলে মানুষ ও হরিণের মুখোমুখি হওয়ার সুযোগও আগের তুলনায় বেড়েছে।