জগদ্ধাত্রী পুজোর মধ্যেই বৃষ্টিতে ক্ষতির মুখে দোকানদাররা
কিন্তু তাতে বাদ সেধেছে আকভান। দশমীর দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তাতেই তাল কেটেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর। দুর্যোগের রাতে আলোর শোভাযাত্রায় বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি এবং বারোয়ারি পুজো কমিটিগুলি সহমতের ভিত্তিতে পিছিয়ে দিয়েছে বিসর্জনের শোভাযাত্রা। এর ফলে মাথায় হাত চন্দননগরের ব্যবসায়ীদের। বছরের পর বছর ধরে মানকুণ্ডু স্টেশন রোড, সার্কাস মাঠ, জ্যোতির মোড়, বাগবাজার, উত্তরাঞ্চল, বিদ্যালঙ্কার, সন্তান সঙ্ঘ, উর্দিবাজার ও পালপাড়া এলাকায় রাস্তার ধারে অস্থায়ী দোকান দেন ব্যবসায়ীরা। পুজোর দিনগুলি ছাড়াও বিসর্জনের শোভাযাত্রায় যে বিক্রিবাটা হয়, তাতে লক্ষ্ণীলাভ হতো তাঁদের। কিন্তু বৃষ্টি সব মাটি করে দিয়েছে।