ক্লাস শুরু না হলেও অচলাবস্থা কাটিয়ে ছন্দে ফিরছে SRFTI ক্যাম্পাস - 24 Ghanta Bangla News
Home

ক্লাস শুরু না হলেও অচলাবস্থা কাটিয়ে ছন্দে ফিরছে SRFTI ক্যাম্পাস

Spread the love

সাম্প্রতিক আন্দোলনের পরিস্থিতির মধ্যেই ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে এসআরএফটিআই। হস্টেল, ক্যান্টিন, মেস, জিম এবং অন্যান্য সাধারণ সুযোগ-সুবিধের মানোন্নয়নে পড়ুয়াদের থেকে পরামর্শ চাওয়া হয়েছে।

উপাচার্য সন্তোষ আজমেরা জানিয়েছেন, সাম্প্রতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ ও ভবিষ্যতের পরিকল্পনা সচল রয়েছে। ক্যাম্পাসকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। পড়ুয়াদের মতামত নিয়েই অগ্রাধিকারের ভিত্তিতে পরিকাঠামোর কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন। বার বার চেষ্টা করেও আন্দোলনরত পড়ুয়াদের কোনও মতামত পাওয়া যায়নি। ফলে গত প্রায় দু’মাসের অচলাবস্থা এরপরে কাটবে কি না, সেই ধোঁয়াশা থেকেই গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *