Sukanta Majumdar on Singur: গাড়ি কারখানাই হচ্ছে সিঙ্গুরে, ন্যানো বিদায়ের ১৮ বছর পর এল সুখবর | Truck factory being built in Singur Hooghly announce by sukanta majumdar
সিঙ্গুরে কারখানাImage Credit: Tv9 Bangla
সিঙ্গুর: “আমরা নিশ্চিত কিছুতো করব…।” সম্প্রতি সিঙ্গুরে গিয়ে এই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। খুব বেশিদিন গেল না। এবার সত্যিই সুখবর পেলেন সিঙ্গুরের বাসিন্দারা। সেখানে হতে চলেছে গাড়ি কারখানা। যে সিঙ্গুর একসময় টাটাদের ‘ন্যানো’ গাড়ি কারখানা চলে যাওয়া নিয়ে আন্দোলন-বিক্ষোভ দেখেছিল, সেই এলাকাতেই এবার তৈরি হচ্ছে গাড়ির কারখানা। তবে এবার টাটা নয়, সেখানে ট্রাক তৈরির কারখানা গড়বে ‘অশোক লেল্যান্ড’। ন্যানো বিদায়ের ভূমিতে ১৮ বছর পর আসছে ট্র্যাক ফ্যাক্টরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই সুখবর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সুকান্ত মজুমদার কী ঘোষণা করেছেন?
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “সৌভাগ্যবসত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে।”
একটা সময় এই মাটি কত কিছু দেখেছে। বিক্ষোভ-আন্দোলন- অনশন টাটার চলে যাওয়া, রাজনৈতিক পট পরির্বতন ইত্যাদি-ইত্যাদি সব কিছু। এবার বাংলায় নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আবার স্বপ্ন দেখতে শুরু করেছে হুগলির সিঙ্গুর। সম্প্রতি, তাঁদের সেই স্বপ্ন দেখিয়েও ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিলো। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব সিঙ্গুরে বেকার যুবকরা পরিবেশ বান্ধব শিল্প চায়। সরকার সব জায়গায় কাজ করেছে।” আজ খড়গপুর IIT-তে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই দিনই সিঙ্গুবাসীকে সুখবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।