মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাফ জয়ী দলকে সম্মানিত করতে চায় ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাফ জয়ী দলকে সম্মানিত করতে চায় ইস্টবেঙ্গল

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মঙ্গলবার ঢাকা ফুটবল স্টেডিয়ামে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ভারতের যুব ফুটবল দল। শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করে দশম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মঙ্গলবার ঢাকা ফুটবল স্টেডিয়ামে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ভারতের যুব ফুটবল দল। শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করে দশম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) নিশ্চিত করেছে নৌসাদ মুসার ছেলেরা। একটা সময় এই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে অনায়াসেই সমতায় ফিরেছিল ভারতীয় ফুটবল দল। বিশেষ করে এক পাক ফুটবলার লাল কার্ড দেখার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল ভারতীয় ফুটবলারদের। যারফলে গোল করে দলকে সমতায় ফেরাতে খুব একটা ভুল করেননি সুহেল আহমেদ ভাট।

তারপর থেকেই যথেষ্ট ব্যাকফুটে যেতে শুরু করেছিল পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটের কিছু সময় আগে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান বঙ্গসন্তান সন্দীপ মান্ডি। সেই গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারেনি পাক দল। যারফলে অনায়াসেই খেতাব নিশ্চিত করে দেশে ফিরে আসে ব্লু-টাইগার্স। ভারতীয় দলের এমন অভূতপূর্ব সাফল্যকে কুর্নিশ জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাফ জয়ী দলকে সম্মানিত করতে চায় কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

সেই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দেয় লাল-হলুদ। যেখানে লেখা হয়, ‘ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড দশম শিরোপা জয়ের জন্য আপনাকে এবং সমগ্র ভারতীয় জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের শৃঙ্খলা, দৃঢ়তা এবং কৌশলগত প্রয়োগ সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল। এই বিজয় আপনার নেতৃত্ব এবং নেপথ্যে থাকা খেলোয়াড় ও কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রমের প্রমাণ।

পরবর্তী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার লক্ষ্যে, ইস্টবেঙ্গল ক্লাব এই অসাধারণ সাফল্যের জন্য দলটিকে অভিনন্দন জানাতে চায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে এই সম্মাননা প্রদান করার জন্য অনুরোধ করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচির কথা বিবেচনা করে, অনুগ্রহ করে অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আমাদের জানান, যাতে আমরা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আসন্ন সকল টুর্নামেন্টে আপনার এবং দলের অব্যাহত সাফল্য কামনা করছি।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *