বৃন্দাবনের আদলে সেজে উঠেছে খাটু শ্যাম দরবার, লক্ষ লক্ষ ভক্তের ভিড়
খাটু শ্যাম বাবার জন্মোৎসব উপলক্ষ্যে অপরূপ সাজে সেজে উঠেছে খাটু শ্যাম দরবার। দেশ-বিদেশ থেকে আসা ফুল ও আলোর রোশনাইয়ে গোটা মন্দির প্রাঙ্গণকে সাজানো হয়েছে একদম বৃন্দাবনের আদলে। উৎসবের এই বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম সামাল দিতে এবং সাধারণ ভক্তদের নির্বিঘ্ন দর্শনের কথা মাথায় রেখে মন্দির কমিটি ও প্রশাসনের তরফে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ভিআইপি (VIP) দর্শন। দেখুন সেই ভিডিয়ো।