ঘুমের মধ্যেই সাপের কামড়ে মৃত্যু দুই বোনের, হাসপাতালে পর্যবেক্ষণে মা - 24 Ghanta Bangla News
Home

ঘুমের মধ্যেই সাপের কামড়ে মৃত্যু দুই বোনের, হাসপাতালে পর্যবেক্ষণে মা

Spread the love

পুলিশ জানিয়েছে, মুকানুর গ্রামে একটি জলাশয়ের বাঁধের কাছে বাড়িতে থাকত ওই পরিবারটি। চন্দ্রন কাজের প্রয়োজনে গিয়েছেন হায়দরাবাদ। মঙ্গলবার রাত ৯টার দিকে পুষ্পা ও তাঁর সন্তানেরা ঘুমাতে যান। পুষ্পা পুলিশকে জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে সাপটি শিশুদের কামড় দেয়। তার পরেই তারা বমি করতে শুরু করে। তাদের মাথা ঘুরছে বলেও জানিয়েছিল। তখন তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। পুষ্পার চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। পুষ্পা এবং তাঁর দুই শিশুকন্যাকে পুদুপাট্টু সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (PHC) নিয়ে যান তাঁরাই। সেখানেই চিকিৎসক ওই দুই বোনকে মৃত ঘোষণা করেন পুষ্পা আশঙ্কা করেছিলেন যে তাঁকেও সাপে কামড়েছে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কাল্লাকুরিচি সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে আইসিইউ (ICU)-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *