অঙ্গদানে গত বছরের সর্বোচ্চ ১৭-র রেকর্ড স্পর্শ নভেম্বরেই
গত বছরে রাজ্যে যে ১৭টি মরণোত্তর অঙ্গদানের ঘটনা ঘটেছিল, তা-ই ছিল এখনও পর্যন্ত সর্বোচ্চ। এ বার নভেম্বরের মাঝামাঝি সময়েই সেই সংখ্যায় পৌঁছে যাওয়ায় চলতি বছরে নতুন রেকর্ড তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এক জনের মৃত্যুর পরেও তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত যে একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে, আশিসের পরিবারের এই সিদ্ধান্ত ফের সেই বার্তাই দিল।